দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগর উপজেলার মহেশপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে মাওলা সরকার (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটেছে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে।
স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে মাওলা সরকারকে আহত করে দ্রুত পালিয়ে যায়। আহত মাওলা সরকারকে মুরাদনগর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কুচাইতলী সরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্ত্রী ফাতেমা ও ভাই কাশেম সরকার জানান, এর আগে মাওলা সরকারের উপর হামলার ঘটনা ঘটেছিল। বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ কাদের বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সন্দেহভাজন কিছু নাম শনাক্ত করেছে। তদন্ত চলমান রয়েছে।
এমএস/